Posts by Retired Personnel

আপনি এখন ইমেল দ্বারা OTW খবরে সাবস্ক্রাইব করতে পারেন।

যদিও OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়, তবুও আজ আমরা অতিরিক্ত একটি বিকল্প জানাতে চাই। আপনি এখন OTW খবর আপনার ইমেল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করতে পারেন। এই পরিষেবাটি শুধুমাত্র পাঠকদের সুবিধার জন্যই নয়, কিছু অনুরাগীদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্যও, যেমন: ইনস্টাগ্রাম পোস্টগুলিতে লিঙ্ক যোগ করতে না পারা, অ্যালগরিদমের সমস্যা বা ব্যস্ত দিনের কারণে পোস্ট না দেখা, অথবা যে সামাজিক মাধ্যম সাইটগুলিতে আমরা পোস্ট করি (বা কোনও সামাজিক মাধ্যম) তা ব্যবহার না করা। ইমেল দ্বারা OTW খবর পরিষেবাটি বিনামূল্যে এবং একাধিক ভাষায় উপলব্ধ। এই লিঙ্কে আরও তথ্য পাওয়া যাবে, তবে দয়া করে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে ভেবে দেখুন: সব OTW খবর… Read more

ফিনিক্স: মাইকেল বিন আর্কাইভ AO3-তে আসছে

ফিনিক্স: মাইকেল বিন আর্কাইভ, একটা সংগ্রহশালা যেটা অভিনেতা মাইকেল বিনের দ্বারা অভিনীত চরিত্রদের একাধিক অনুরাগী-দুনিয়া বিষয়ক অনুরাগীকর্ম সংরক্ষণ করে, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা ফিনিক্স: মাইকেল বিন আর্কাইভে যে স্রষ্টাদের কর্ম আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে এর পরেও আপনার প্রশ্ন থাকলে কি করবেন প্রেক্ষাপট ব্যাখ্যা ফিনিক্স: মাইকেল বিন আর্কাইভ একটি ই-ফিকশন ওয়েবসাইটে হোস্ট করা আছে, কিন্তু সেটা অসুরক্ষিত হয়ে যায়, আর তার নিয়ামক টারলানকে ওয়েবসাইটে প্রবেশ নিয়ন্ত্রিত করতে হয়। টারলান বলছেন, “আমি AO3-তে সংগ্রহশালাটা সরিয়ে নিয়ে যাচ্ছি কারণ তাতে কর্ম আপলোড, শেয়ার, পড়া, ডাউনলোড এবং খোঁজার জন্য অনেক বেশি বৈশিষ্ট্য… Read more

এপ্রিল ২০২৪ সদস্যসংগ্রহ অভিযান: আপনার সাহায্যের জন্য ধন্যবাদ

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র এপ্রিল মাসের সদস্যসংগ্রহ অভিযান শেষ হয়েছে, আর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা শেষ অব্দি আমাদের মার্কিন$৫০,০০০.০০ অর্থদানের লক্ষ্যমাত্রা ভালোভাবে অতিক্রম করে মার্কিন$২০৭,০৮৮.৯১ সংগ্রহ করতে পেরেছি। এই দানগুলো ৭০ দেশের ৬,০৭৩ জন মানুষের কাছ থেকে এসেছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং যারা এই অভিযান সম্বন্ধে সামাজিক মাধ্যমে প্রচার করেছেন এবং খবর ভাগ করে নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ! আমরা সব থেকে বেশি খুশি হয়েছি এটা দেখে যে ৫,২০৬ জন দাতা তাদের দানের সাথে OTW সদস্যপদ গ্রহণ বা পুনর্নবীকরণ করতে চেয়েছেন। OTW তাদের বিশ্বজোড়া সদস্যদের ছাড়া চলতেই পারত না, এবং আমাদের কাছে আপনাদের এই সমর্থন অব্যাহত রাখা ভীষণই গর্বের এবং আনন্দের বিষয়! আমাদের উদ্দেশ্য… Read more

সদস্যসংগ্রহ অভিযান এপ্রিল ২০২৪: অনুরাগীকর্ম সুরক্ষিত রাখা

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) কিছুদিন আগে আমাদের বিভিন্ন প্রকল্পের ব্যবহারকারীদের নিয়ে দুটি সমীক্ষা করেছে। এই দুই সমীক্ষায় ব্যবহারকারীরা আমাদের নানা কাজকর্ম সম্বন্ধে কি কি জানেন, তা জানার প্রচেষ্টা করেছি। আমাদের ১৬তম বার্ষিকী সমীক্ষায়, ৬৭,৪৭৪ অংশগ্রহণকারী অনুরাগীদের মধ্যে ৮৭% অংশগ্রহণকারী বলেছেন যে তারা OTW-র Open Doors (মুক্ত দ্বার) প্রকল্পের কথা পূর্বে কখনো শোনেননি। কিন্তু, আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস (International Fanworks Day—IFD) উপলক্ষে আমাদের ১০ম বার্ষিকী সমীক্ষায়, ৬০% বেশি অংশগ্রহণকারী বলেছিলেন তারা জানেন যে OTW অনুরাগী-সংগ্রহশালার সংরক্ষণ করে, যদিও তাদের মধ্যে শুধুমাত্র ২৮% জানতেন যে আমরা অফলাইন অনুরাগীকর্মের কাগজপত্রও সংরক্ষণ করি। তাই, আমরা OTW-র এই প্রকল্পটি যেসব গুরুত্বপূর্ণ কর্ম সম্পন্ন করে, সেগুলি সবার নজরে আনতে চাই। মুক্ত দ্বার… Read more

OTW-র আর্থিক সংস্থান: ২০২৪-এর বাজেট

বিগত এক বছর ধরে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অর্থ বিষয়ক সমিতি তাদের কাজ অব্যাহত রেখে নিশ্চিত করেছে যে সংস্থার সমস্ত টাকার রসিদ (বিল) পরিশোধ করা হয়েছে, কর জমা দেওয়া হয়েছে, এবং হিসাব-রক্ষণ (অ্যাকাউন্টিং) প্রক্রিয়াগুলি পূরণ হয়েছে। অর্থ বিষয়ক সমিতি হিসাব-রক্ষণের প্রক্রিয়াতে কিছু পরিবর্তন এনেছে যাতে OTW -র আর্থিক ক্রিয়াকর্ম আরো ভালোভাবে প্রদর্শন করা যায়। ২০২৪ সালের আর্থিক বিবৃতি বর্তমানে তৈরি হচ্ছে! এছাড়াও, অর্থ বিষয়ক সমিতি ২০২৩ সালের আর্থিক প্রয়োজন মেটানোর কাজটা মন দিয়ে করে চলেছে এবং এই বছরের বাজেট আপনার কাছে উপস্থাপন করতে পেরে আনন্দিত হয়েছে (আরো তথ্যের জন্য ২০২৪ সালের বাজেট স্প্রেডশীট দেখুন): ২০২৪ সালের খরচ Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব… Read more