Posts in Announcement
AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর আপডেট বিষয়ে মন্তব্য করার সময়সীমা
Archive of Our Own – AO3 নিয়মাবলী আমাদের ব্যবহারকারীদের কাছে আরো পরিষ্কার করার জন্য AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী (শুধুমাত্র ইংরাজিতে উপলব্ধ) আমরা নভেম্বর, ২০২৪ এর মাঝামাঝিতে আপডেট করার সংকল্প করেছি। এই আপডেটটি হলে, ভবিষ্যতে AO3 ব্যবহার করার জন্য, সমস্ত ব্যবহারকারীদের নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীতে সম্মতি দিতে হবে। এই আপডেটের সম্পূর্ণটি সর্বজনীন পর্যালোচনার জন্য প্রকাশ করা হয়েছে, এবং কি পরিবর্তন হয়েছে (ও কি পরিবর্তন হয়নি) তার একটি বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে: AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর ২০২৪ আপডেটের গাইড (ইংরাজিতে) AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী: ২০২৪ এর খসড়া (ইংরাজিতে) AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্র: ২০২৪ এর খসড়া (ইংরাজিতে) পরিবর্তনের সারাংশ পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী পুনর্গঠনের সঙ্গে, এটি আরো সহজবোধ্য… Read more
২০২৪ সালের OTW-র নির্বাচনী ফলাফল
নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২৪ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি। নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক পর্ষদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন: Erica Frank Rachel Linton পরিচালক পর্ষদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক পর্ষদের নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং অবশ্যই, ভোটদান করে যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম। OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW… Read more
২০২৪ OTW পরিচালক মণ্ডলী নির্বাচন শুরু!
নির্বাচন এখন শুরু হয়েছে! সব OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১, ২০২৩ এবং জুন ৩০, ২০২৪ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে সেটি স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, আর তারপরও না পেলে যোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে খেয়াল করবেন যে আপনার অনুদান আমাদের কাছে প্রাপ্ত হবে মার্কিন পূর্ব সময় (US Eastern Time) অনুযায়ী, সুতরাং আপনার অনুদানের রসিদ যদি ৩০ জুন, ২০২৪ দিনের ১৯:৫৯ এর পরে পৌছয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান এই সময়সীমার আগে করা হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত… Read more
OTW সদস্যরা – ভোট নির্দেশিকার জন্য নিজের ইমেল দেখুন
এই মুহুর্তে, সমস্ত ভোট দেওয়ার যোগ্য OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যদের 2024 সালের জন্য ভোটদান নির্দেশাবলী লিঙ্ক করা ইমেল পেয়ে যাওয়া উচিত। ইমেলের বিষয় “Voting Instructions for Organization for Transformative Works (OTW) Board Election” (রূপান্তরাত্মক কর্মের সংস্থা(OTW)-র পরিচালক নির্বাচন) ছিল। দয়া করে মনে রাখবেন যারা এই ইমেলটি পাননি তারা এই বছরের ভোটার তালিকায় নেই এবং ব্যালট পাবেন না। ভোটিং নির্দেশিকার ইমেলে ব্যালটের একটি পরীক্ষা সংস্করণের(টেস্ট ভার্সন) লিঙ্ক রয়েছে। পাতাটি এবং প্রার্থী তালিকা সঠিকভাবে দৃশ্যমান কিনা নিশ্চিত করতে সেই লিঙ্কটি ক্লিক করুন। যদি না হয় তবে আপনি ajax.googleapis.com and/or bootstrapcdn.com থেকে জাভাস্ক্রিপ্ট ব্লক করে রেখেছেন কিনা দেখে নিন।
২০২৪ সালের OTW নির্বাচনের জন্য প্রার্থীপদ ঘোষণা
প্রার্থীপদ ঘোষণা Organisation for Transformative Works (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) যে ২০২৪ সালের নির্বাচনের জন্য নিম্নোক্ত প্রার্থীদের (বর্ণনানুক্রমিকভাবে সাজানো) নাম আনন্দ সহকারে ঘোষণা করছে: C. Ryan S. Erica F. Rachel L. Tish S. আমাদের যেহেতু পদ সংখ্যা ২ এবং প্রার্থী সংখ্যা ৪ , ২০২৪ সালের নির্বাচন লড়া হবে – মানে, OTW’র সদস্যরা কোন প্রার্থী পদ পাবেন তা ঠিক করতে ভোট দেবেন।