কার্ক/স্পক অনুরাগীসাহিত্য সংগ্রহশালা, একটা কার্ক এবং স্পকের মধ্যে সম্পর্ক বিষয়ক স্টার ট্রেক অনুরাগীসাহিত্য সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।
Read More
কার্ক/স্পক অনুরাগীসাহিত্য সংগ্রহশালা, একটা কার্ক এবং স্পকের মধ্যে সম্পর্ক বিষয়ক স্টার ট্রেক অনুরাগীসাহিত্য সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।
Read More
সারেক আর আমান্ডা সংগ্রহশালা, একটি স্টার ট্রেকঃ দ্যা অরিজিনাল সিরিজ ভক্তকর্ম সংগ্রহশালা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হয়েছে।
এই প্রতিবেদনটাতে:
আগে Shaw.ca -তে থাকা মূল সংগ্রহশালাটি বিঘটিত করে দেয়া হয়, তাই লেখকদের অনুমতি নিয়ে সংগ্রহশালাটি সম্পূর্ণভাবে AO3-তে নিয়ে আসা হয়।
Open Doors (খোলা দরজা) সেলেক-এর সাথে সারেক আর আমান্ডা সংগ্রহশালাকে একটা আলাদা, অনুসন্ধানযোগ্য সমগ্র হিসেবে AO3তে আনার জন্য কাজ করছে।
স্রষ্টার যে ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে তাতে আমরা একটা ইম্পোর্ট নোটিফিকেশন পাঠাবো। ইম্পোর্ট করে নিয়ে আসা কর্মের একটা প্রতিলিপি AO3-তে ইতিমধ্যেই আছে কিনা তা আমরা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3-তে একটা প্রতিলিপি ইতিমধ্যেই থাকে, তবে আমরা সংরক্ষকের আক্যাউন্টে থাকা প্রতিলিপিটি অপসারণ করবো। স্রষ্টার পক্ষ থেকে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।
আপনার সারেক আর আমান্ডা সংগ্রহশালা-র ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে খোলা দরজার সাথে যোগাযোগ করুন যদি:
অনুগ্রহ করে ইমেলের বিষয়ের জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। সংগ্রহশালাটায় আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে খোলা দরজা-র সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে আমরা সারেক আর আমান্ডা সংগ্রহশালা-সংগ্রহশালার নিয়ামকের (মডারেটর সাথে কাজ করব।)
দয়া করে খোলা দরজা-র ওয়েবসাইট দেখুন
নতুন সমগ্র সারেক আর আমান্ডা সংগ্রহশালা রক্ষণাবেক্ষণকারী -তে, আপনার কর্মগুলো যোগ করা-র নির্দেশাবলীর জন্য।
আপনার যদি আরো প্রশ্ন থাকে, খোলা দরজা প্রা-জি-প্র (FAQ) যান, বা খোলা দরজা সমিতির সাথে যোগাযোগ করুন।
ভক্তরা যদি আমাদের ফ্যানলোর-এ সারেক আর আমান্ডা সংগ্রহশালা -র গল্পটা বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন, চিন্তা করবেন না! নতুন দর্শকের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।
সারেক আর আমান্ডা সংগ্রহশালা সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!
-খোলা দরজা দল ও সেলেক
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Weaver of Dreams এবং Land of Dreams, Oded Fehr ফ্যানফিকশন আর্কাইভ, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।
এই প্রতিবেদনে: