Posts by Rhine

#IFD2026 এর জন্য আমরা কি করছি

১৫ই ফেব্রুয়ারী প্রায় এসেই গেলো, আর ১২তম International Fanworks Day – IFD (আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস) এর জন্য তৈরী হওয়ার সময় হয়ে গেছে! এই বছরের থিম অন্য দুনিয়া (AUs), আর #IFD2026 উপলক্ষে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) আপনাদের সাথে উদযাপন করার জন্য কিছু কর্মকান্ড পরিকল্পনা করে রেখেছে। নীচের তালিকাটা পড়ে দেখুন আপনি তাতে কিভাবে অংশগ্রহণ করতে পারেন! ফিডব্যাক ফেস্ট: আমাদের বার্ষিক ফিডব্যাক ফেস্ট ছাড়া IFD ভাবাই সম্ভব না! এটাই সুযোগ আপনার প্রিয় অন্য দুনিয়ার অনুরাগীকর্ম সকলের সাথে ভাগ করে নেওয়ার। বিনিময়ে আপনি নিজের জন্যও কিছু সুপারিশ পেয়ে যাবেন। ১০ই ফেব্রুয়ারী আমাদের ফিডব্যক ফেস্টের প্রকাশনার অপেক্ষা করুন, আর সেখানে আপনার মতো অন্য অনুরাগীদের জন্য ১০টা সুপারিশ সমেত একটা… Read more

আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস ২০২৬ শীগ্রই আসছে!

ফেব্রুয়ারী মাস আলোর চেয়েও দ্রুতগতিতে এগিয়ে আসছে, যার মানে আবারো International Fanworks Day (আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবস)— বা, ছোটো করে IFD— এর সময় হয়ে এসেছে! ১৫ই ফেব্রুয়ারী আমরা আমাদের ১২তম বার্ষিক IFD উদযাপনের জন্য জড়ো হব, যাতে অনুরাগী দুনিয়ার প্রত্যেকটা দিক নিয়েই উৎসব হয়— গল্প, চিত্র, শ্রুতিগল্প, ম্যাগাজিন, ফিল্ক, গবেষণা এবং আরো অনেক কিছু—একইসাথে! আমরা IFD এর দিকে এগিয়ে যেতে যেতে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)তে আপনারা এই বছরের থিম নিয়ে কি ভাবছেন তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ বছরের থিম হল: Alternate Universes! একটি Alternate Universe (অন্য দুনিয়া) (AU)। অনুরাগী দুনিয়ায় AU মানে আসল গল্পের বিবরণ অর্থাৎ ক্যানন এর বাইরে যাওয়া, বিপথগামী ঘটনা… Read more

AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর আপডেট বিষয়ে মন্তব্য করার সময়সীমা

Archive of Our Own – AO3 নিয়মাবলী আমাদের ব্যবহারকারীদের কাছে আরো পরিষ্কার করার জন্য AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী (শুধুমাত্র ইংরাজিতে উপলব্ধ) আমরা নভেম্বর, ২০২৪ এর মাঝামাঝিতে আপডেট করার সংকল্প করেছি। এই আপডেটটি হলে, ভবিষ্যতে AO3 ব্যবহার করার জন্য, সমস্ত ব্যবহারকারীদের নতুন পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীতে সম্মতি দিতে হবে। এই আপডেটের সম্পূর্ণটি সর্বজনীন পর্যালোচনার জন্য প্রকাশ করা হয়েছে, এবং কি পরিবর্তন হয়েছে (ও কি পরিবর্তন হয়নি) তার একটি বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়েছে: AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর ২০২৪ আপডেটের গাইড (ইংরাজিতে) AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী: ২০২৪ এর খসড়া (ইংরাজিতে) AO3 পরিষেবা প্রাপ্তির নিয়ামবলীর প্র-জি-প্র: ২০২৪ এর খসড়া (ইংরাজিতে) পরিবর্তনের সারাংশ পরিষেবা প্রাপ্তির নিয়ামবলী পুনর্গঠনের সঙ্গে, এটি আরো সহজবোধ্য… Read more

Open Doors (মুক্ত দ্বার) নতুন ফ্যানজাইন-কর্ম (অনুরাগী ম্যাগাজিন) ইমপোর্ট ঘোষণা করছে

The AO3 Fanzine Scan Hosting Project – FSHP (AO3 ফ্যানজাইন স্ক্যান হোস্টিং প্রকল্প – এফ.এস.এইচ.পি.) একটি মুক্ত দ্বার সমিতি ও অনুরাগী-চালিত সংরক্ষণ প্রকল্প Zinedom (জাইনডম)-এর সহযোগিতায় তৈরি প্রকল্প, যার দ্বারা ফ্যানজাইন বা অনুরাগী ম্যাগাজিনে ছাপানো অনুরাগী-সাহিত্য ও অনুরাগী-চিত্র Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হবে। অনুরাগী-কর্মগুলি হয় স্রষ্টাদের, নয় যে ফ্যানজাইনে (অনুরাগী ম্যাগাজিন) কর্মগুলি ছাপানো হয়েছিল তার প্রকাশকের সম্মতি পাওয়ার পরেই সেগুলি AO3-তে আনা হবে। আজ, মুক্ত দ্বার আনন্দের সঙ্গে ঘোষণা করছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে তৈরি করা সংকলনগুলির একটি তালিকা যেখানে এফএসএইচপি-এর মাধ্যমে নিয়ে আসা অনুরাগী-কর্মের রাখা আছে। যে ফ্যানজাইন থেকে এক বা একাধিক অনুরাগী-কর্ম নিয়ে আসা হয়েছে,… Read more

সেন্টিনেল অ্যাংস্ট (Sentinel Angst) AO3-তে আসছে!

সেন্টিনেল অ্যাংস্ট (Sentinel Angst), একটা দ্য সেন্টিনেল (The Sentinel) বিষয়ক অনুরাগীকর্মের সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা সেন্টিনেল অ্যাংস্ট (Sentinel Angst)-এ যে স্রষ্টাদের কর্ম ছিল তাদের জন্য এটা কি অর্থ বহন করে আপনার আরো প্রশ্ন থাকলে কি করবেন প্রেক্ষাপট ব্যাখ্যা সেন্টিনেল অ্যাংস্ট (Sentinel Angst) এর ইয়াহু গ্রুপটি শুধুমাত্র সাধারণ (Gen) কর্মের লেখকদের জন্য একটি গ্রুপ, যা ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সক্রিয় ছিল। অনুরাগীদুনিয়ারর ইতিহাসের এই অংশটি সংরক্ষণের জন্য আমরা এই গ্রুপটির জন্য লেখা কর্মগুলি AO3-তে নিয়ে আসছি। Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা… Read more