Posts in Elections

২০২৬ OTW নির্বাচনী সময়সূচী এবং সদস্যপদের সময়সীমা

OTW নির্বাচনী সমিতি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পরিচালক মন্ডলীর নতুন সদস্য পেতে ২০২৬ এর নির্বাচন সময়সূচী পোস্ট করা হয়েছে! এই বছরের নির্বাচন আগস্ট ১৪-১৭ তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে, জুন ১৯ কর্মীদের প্রার্থীপদ দাখিল করার শেষ দিন। প্রতি বছরের মতো, নির্বাচনী সদস্যপদ পাওয়ার শেষ তারিখ ৩০ জুন। আপনি যদি ভোটদানে আগ্রহী হন, সেই দিন যেন আপনার সদস্যপদ সক্রিয় থাকে তা দেখবেন। রসিদের তারিখ UTC-তে দেখানো থাকে। আপনার দানের তারিখ জানার জন্য দয়া করে আপনার রসিদটা দেখুন। আপনার দান UTC মতে ৩০শে জুনের পরে হলে আপনি ভোটদানের জন্য যোগ্য হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে তৈরি হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহ… Read more

২০২৪-র জন্য নির্বাচনী পরিসংখ্যান

এখন যেহেতু ২০২৪ সালের নির্বাচন হয়ে গেছে, আমরা আনন্দের সঙ্গে আমাদের ভোট পড়ার পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি! ২০২৪ সালে আমাদের মোট ভোটার সংখ্যা ছিল ১৪,৯৫৯। তাঁদের মধ্যে, ৩,৪১৫ জন ভোটার ব্যালট দাখিল করেছেন, যা সম্ভাব্য ভোটারদের ২২.৮%। আমাদের আগের বছরের ২৭.৮% ভোটদানের তুলনায় কম ভোট পড়েছে। আমরা ব্যালট দাখিলের সংখ্যাতেও বৃদ্ধি/হ্রাস লক্ষ্য করেছি, ৪,২৪৭ থেকে ৩,৪১৫, যা -১৯.৬% কম।

২০২৪ সালের OTW-র নির্বাচনী ফলাফল

নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২৪ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি। নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক পর্ষদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন: Erica Frank Rachel Linton পরিচালক পর্ষদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক পর্ষদের নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং অবশ্যই, ভোটদান করে যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম। OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW… Read more

২০২৪ OTW পরিচালক মণ্ডলী নির্বাচন শুরু!

নির্বাচন এখন শুরু হয়েছে! সব OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) সদস্যরা যারা জুলাই ১, ২০২৩ এবং জুন ৩০, ২০২৪ এর মধ্যে যোগদান করেছেন, তাদের ইতিমধ্যে ব্যালট পেয়ে যাওয়া উচিত। যদি আপনি তা না পেয়ে থাকেন, তাহলে দয়া করে প্রথমে সেটি স্প্যাম ফোল্ডারে খুঁজে দেখুন, আর তারপরও না পেলে যোগাযোগ ফর্ম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করুন। অনুগ্রহ করে খেয়াল করবেন যে আপনার অনুদান আমাদের কাছে প্রাপ্ত হবে মার্কিন পূর্ব সময় (US Eastern Time) অনুযায়ী, সুতরাং আপনার অনুদানের রসিদ যদি ৩০ জুন, ২০২৪ দিনের ১৯:৫৯ এর পরে পৌছয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান এই সময়সীমার আগে করা হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত… Read more

OTW সদস্যরা – ভোট নির্দেশিকার জন্য নিজের ইমেল দেখুন

এই মুহুর্তে, সমস্ত ভোট দেওয়ার যোগ্য OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যদের 2024 সালের জন্য ভোটদান নির্দেশাবলী লিঙ্ক করা ইমেল পেয়ে যাওয়া উচিত। ইমেলের বিষয় “Voting Instructions for Organization for Transformative Works (OTW) Board Election” (রূপান্তরাত্মক কর্মের সংস্থা(OTW)-র পরিচালক নির্বাচন) ছিল। দয়া করে মনে রাখবেন যারা এই ইমেলটি পাননি তারা এই বছরের ভোটার তালিকায় নেই এবং ব্যালট পাবেন না। ভোটিং নির্দেশিকার ইমেলে ব্যালটের একটি পরীক্ষা সংস্করণের(টেস্ট ভার্সন) লিঙ্ক রয়েছে। পাতাটি এবং প্রার্থী তালিকা সঠিকভাবে দৃশ্যমান কিনা নিশ্চিত করতে সেই লিঙ্কটি ক্লিক করুন। যদি না হয় তবে আপনি ajax.googleapis.com and/or bootstrapcdn.com থেকে জাভাস্ক্রিপ্ট ব্লক করে রেখেছেন কিনা দেখে নিন।