Posts by mango mochi
দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান AO3-তে আসছে!
দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান, একটা হ্যারি পটার বিষয়ক অনুরাগী-সাহিত্য এবং অনুরাগী-চিত্রশিল্প সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানে যে স্রষ্টাদের কর্ম আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে আপনার আরো প্রশ্ন থাকলে কি করবেন প্রেক্ষাপট ব্যাখ্যা দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান একটি আমন্ত্রণ-ভিত্তিক হ্যারি/ড্রাকো আহ্বান ছিল যা ২০০৫ সালে মূল কাহিনিভিত্তিক উপন্যাসের দৈর্ঘ্যের হ্যারি/ড্রাকো অনুরাগী-সাহিত্যের অভাব পূরণের জন্য হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স প্রকাশের পর তৈরি করা হয়েছিল। দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানই “বিগ ব্যাং” ধরণের অনুরাগী-সাহিত্য/অনুরাগী-চিত্রশিল্প আদানপ্রদানের নাম এবং শৈলীর উৎস। কর্মগুলি সংরক্ষণ… Read more
২০২৪-র জন্য নির্বাচনী পরিসংখ্যান
এখন যেহেতু ২০২৪ সালের নির্বাচন হয়ে গেছে, আমরা আনন্দের সঙ্গে আমাদের ভোট পড়ার পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি! ২০২৪ সালে আমাদের মোট ভোটার সংখ্যা ছিল ১৪,৯৫৯। তাঁদের মধ্যে, ৩,৪১৫ জন ভোটার ব্যালট দাখিল করেছেন, যা সম্ভাব্য ভোটারদের ২২.৮%। আমাদের আগের বছরের ২৭.৮% ভোটদানের তুলনায় কম ভোট পড়েছে। আমরা ব্যালট দাখিলের সংখ্যাতেও বৃদ্ধি/হ্রাস লক্ষ্য করেছি, ৪,২৪৭ থেকে ৩,৪১৫, যা -১৯.৬% কম।
২০২৪ সালের OTW-র নির্বাচনী ফলাফল
নির্বাচনী সমিতি আমাদের সকল প্রার্থীকে এই বছরের নির্বাচনে তাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছে। এই সঙ্গে, আমরা আনন্দের সাথে ২০২৪ সালের নির্বাচনের ফল ঘোষণা করছি। নিম্নলিখিত প্রার্থীরা (বর্ণানুক্রমে সাজানো) পরিচালক পর্ষদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হয়েছেন: Erica Frank Rachel Linton পরিচালক পর্ষদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ১লা অক্টোবর শুরু করবে। আমরা পরিচালক পর্ষদের নতুন সদস্যদের তাঁদের কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই। নির্বাচনী মরসুম শেষ হল। খবর প্রচার করে, প্রার্থীদের প্রশ্ন করে, এবং অবশ্যই, ভোটদান করে যাঁরা সবাই এতে জড়িত হয়েছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ! আমরা আবার পরের বছর আপনাদের সাথে দেখা করার জন্য উদগ্রীব রইলাম। OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW… Read more
২০২৪ সালের নির্বাচনের জন্য OTW-র সদস্য হন এবং ভোট দিন!
নির্বাচনের সময় আসন্ন! OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্য হওয়া মানে হচ্ছে পরিচালনা পর্ষদে কে থাকবে, সেই নির্বাচনে ভোটদান করার অধিকার। এর প্রভাব দেখা যায় বিভিন্ন প্রকল্পের বর্তমান এবং ভবিষ্যত কাজকর্মে, যেমন Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা), ফ্যান্লোর, এবং Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)। এই বছর, পরিচালনা পর্ষদের জন্য আমাদের নির্বাচন ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। (পূর্ণ ২০২৪ এর নির্বাচনের সময়রেখায় অ্যাক্সেস করুন)। ভোটদান করার জন্য, আপনাকে ৩০ জুন মধ্যরাত ইউটিসি, ২০২৪ (এটা আমার জন্য কি সময়?) মধ্যে OTW-র সদস্য হতে হবে। এর অর্থ হল যে আপনি ১ জুলাই, ২০২৩ এবং ৩০ শে জুন,… Read more
২০২৪ OTW নির্বাচনী সময়সূচী এবং সদস্যপদের সময়সীমা
OTW নির্বাচনী সমিতি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পরিচালক মন্ডলীর নতুন সদস্য পেতে ২০২৪ সালের নির্বাচন সময়সূচী পোস্ট করা হয়েছে! এই বছরের নির্বাচন ১৬ই থেকে ১৯শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে, ২১শে জুন কর্মীদের তাদের প্রার্থীপদ দাখিল করার শেষ দিন। প্রতি বছরের মতো, নির্বাচনী সদস্যপদ পাওয়ার শেষ তারিখ ৩০শে জুন। আপনি যদি ভোটদানে আগ্রহী হন, সেই দিন যেন আপনার সদস্যপদ সক্রিয় থাকে তা দেখবেন। অনুগ্রহ করে নোট করুন যে আপনার অনুদানের প্রাপ্তি মার্কিন পূর্ব সময় অনুযায়ী হবে, সুতরাং আপনার রসিদে যদি অনুদানের তারিখটি ১৯:৫৯ ৩০শে জুন ২০২৪ সালের পরে হয়, তাহলে আপনি ভোট দেওয়ার যোগ্য হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে তৈরি হয়েছিল কিনা তা… Read more