Posts in Accessibility, Design, & Technology
স্প্যাম থেকে বাঁচার কিছু উপায়
২১শে এপ্রিল, ২০২৪-এ অবমাননাকর স্প্যাম মন্তব্যের হঠাৎ আধিক্যের জন্য সম্পূর্ণ Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-য় আমরা অতিথিদের মন্তব্য করা নিষিদ্ধ করে দিই। আমরা এখন অতিথিদের আবার মন্তব্য করতে দিচ্ছি, কিন্তু আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন না থাকা অবস্থায় মন্তব্য করেন, তাহলে আপনি হয়তো একটা নিশ্চিতকরণ পাতার সম্মুখীন হতে পারেন, যা পরীক্ষা করবে যে আপনি রোবট নন। আমরা স্প্যাম কমানোর জন্য অন্যান্য উপায়ও খুঁজে চলেছি, যার মধ্যে শীঘ্রই আসতে চলা ডিফল্ট মন্তব্যের সেটিংস এ একটা ছোট্ট বদল অন্তর্ভুক্ত। আপনি স্প্যাম পেয়ে থাকলে কি করবেন যদি আপনি অল্প সংখ্যক স্প্যাম মন্তব্য পেয়ে থাকেন, তাহলে মন্তব্যের নিচের ডান দিকের “Spam” (স্প্যাম) বোতাম ব্যবহার করে… Read more