আমরা কারা
পরিচালন সহায়ক বিভাগ OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র পরিচালক মন্ডলীকে (বোর্ড) প্রশাসনিক কাজ এবং প্রকল্প সামলানোতে সাহায্য করে। কোনো বিশেষ প্রকল্পে অতিরিক্ত সহায়তা লাগলে আমরা তা নিয়ে আলোচনা করতে এবং সেটি শেষ করতে অন্যান্য সমিতিগুলোর সাথেও কাজ করি।
আমাদের কিছু রোজকার কাজের মধ্যে পরিচালক মন্ডলীর প্রকাশনার প্রতিলিপি সম্পাদনা, OTW পরিচালক মন্ডলীর ডিস্কর্ড সার্ভারে নিয়ামক হওয়া, কোনো প্রকল্প নিয়ে একাধিক পক্ষের সঙ্গে আলোচনা, আর পরিচালক মন্ডলীর নিবন্ধীকরণ (ডকুমেন্টেশন) অন্তর্ভুক্ত। পরিচালন পর্ষদ সহায়কের দলগত কাজের মধ্য, ডিস্কর্ডে পরিচালন মন্ডলীর মিটিং সঞ্চালনা করা ব্যতীত, বেশিরভাগ কাজ হয় অভ্যন্তরীণ OTW প্রকল্প নিয়ে, সুতরাং বহির্জগতে আমাদের উপস্থিতি খুবই সামান্য। আমাদের সমিতিকে আপনি সংবাদ প্রকাশনায় বা জনসাধারণের জন্য অনুষ্ঠান করতে সাধারনত দেখতে পাবেন না।
যদিও পরিচালন সহায়ক দল বোর্ডের খুবই কাছ থেকে কাজ করে, পরিচালন সহায়ক সমিতির স্বেচ্ছাসেবকরা পরিচালন মণ্ডলী বা বোর্ডের সদস্য নন। তাদের পরিচালন মণ্ডলীর সদস্যদের মত ক্ষমতাও নেই। উদাহরণস্বরূপ, পরিচালন সহায়ক সমিতির স্বেচ্ছাসেবকরা বোর্ডের কোনো সিদ্ধান্তে ভোটদান করতে পারেন না, OTW-র নিয়মাবলী তৈরি করতে পারেন না, বা আন্তঃ-সমিতি বিবাদে মধ্যস্থতা করতে পারেন না।
পরিচালন মন্ডলীর সঙ্গে আমাদের কাজ ছাড়া, পরিচালন সহায়ক দল অন্যান্য সমিতিদের সাথেও আন্তঃ-সমিতি লক্ষ্য ও প্রকল্প বাস্তবায়নে কাজ করে থাকে। পরিচালন মন্ডলীর দ্বায়িত্ব OTW- কে সাহায্য করা, আর আমরা পরিচালন সহায়ক সমিতি হিসেবে তাতে সাহায্য করার জন্য আমাদের সেরাটা দিয়ে থাকি।
অভ্যন্তরীণ কাঠামো
আমাদের সমিতিতে সাধারণত পাঁচ থেকে পনেরো জন স্বেচ্ছাসেবক থাকেন। তারা চার ভাগে বিভক্ত: প্রতিলিপি সম্পাদক/লেখক, নিবন্ধীকরণ (ডকুমেন্টেশন) বিশেষজ্ঞ, নিয়ামক/সঞ্চালকরা (মডারেটর) এবং প্রকল্প বিশেষজ্ঞ।
পরিচালন সহায়ক সমিতির প্রতিলিপি সম্পাদক/লেখক OTW পরিচালন মন্ডলীকে সংবাদ প্রকাশনা, বিবৃতি, নিয়মাবলী, এবং অন্যান্য দলিল-দস্তাবেজ তৈরি ও সম্পাদন করতে সাহায্য করেন। পরিচালন সহায়ক সমিতির নিবন্ধীকরণ বিশেষজ্ঞরা অভ্যন্তরীণ OTW-র ডকুমেন্টেশন তৈরি করেন ও পুনরায় পড়ে দেখেন, যাতে সংস্থাগত জ্ঞান হারিয়ে না যায় এবং স্বচ্ছতা বাড়ে। পরিচালন সহায়ক সমিতির সঞ্চালকরা OTW পরিচালন মন্ডলীর ডিস্কর্ড এবং AO3 ও OTW সংবাদের ব্লগের মন্তব্যে, দুয়েরই সঞ্চালনা করেন। পরিচালন সহায়ক সমিতির প্রকল্প বিশেষজ্ঞরা পরিচালন মণ্ডলী এবং অন্যান্য সমিতির জন্য বিশেষ গবেষণা বা নিয়মাবলী সংক্রান্ত প্রকল্প শেষ করেন।
প্রত্যেকটা বিশেষত্ব উপরোক্ত কাজগুলোর প্রতি নজর দেয়, তবে আমরা একসাথেও কাজ করি আর অন্যান্য বিশেষজ্ঞ আর বিভাগের সদস্যদের থেকে সাহায্যও পাই। আমরা অন্যান্য সমিতি অতিরিক্ত সাহায্য চাইলে, তাদের সাথে কাজ করার উপর বিশেষ ভাবে জোর দিই।
মাঝেমাঝে, পরিচালন সহায়ক দল বিশেষ কোনো অল্প সময়ের প্রকল্প বা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বিশেষজ্ঞও নিয়োগ করে। এই মুহূর্তে যে যে বিশেষজ্ঞ বা জ্ঞান আমাদের সমিতিতে উপলব্ধ নয়, সেইসব কাজ শেষ করার এটা একটা কার্যকর উপায়।
যোগাযোগ করুন
আপনি যদি পরিচালন সহায়ক সমিতির সম্বন্ধে আরো জানতে চান, বা আপনার যদি আরো কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন – আমরা আপনার কথা শুনতে উদগ্রীব।