দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান, একটা হ্যারি পটার বিষয়ক অনুরাগী-সাহিত্য এবং অনুরাগী-চিত্রশিল্প সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদনটাতে: একটুখানি প্রেক্ষাপট ব্যাখ্যা দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানে যে স্রষ্টাদের কর্ম আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে আপনার আরো প্রশ্ন থাকলে কি করবেন প্রেক্ষাপট ব্যাখ্যা দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান একটি আমন্ত্রণ-ভিত্তিক হ্যারি/ড্রাকো আহ্বান ছিল যা ২০০৫ সালে মূল কাহিনিভিত্তিক উপন্যাসের দৈর্ঘ্যের হ্যারি/ড্রাকো অনুরাগী-সাহিত্যের অভাব পূরণের জন্য হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স প্রকাশের পর তৈরি করা হয়েছিল। দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানই “বিগ ব্যাং” ধরণের অনুরাগী-সাহিত্য/অনুরাগী-চিত্রশিল্প আদানপ্রদানের নাম এবং শৈলীর উৎস। কর্মগুলি সংরক্ষণ… Read more
২০২৬ OTW নির্বাচনী সময়সূচী এবং সদস্যপদের সময়সীমা
OTW নির্বাচনী সমিতি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পরিচালক মন্ডলীর নতুন সদস্য পেতে ২০২৬ এর নির্বাচন সময়সূচী পোস্ট করা হয়েছে! এই বছরের নির্বাচন আগস্ট ১৪-১৭ তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে, জুন ১৯ কর্মীদের প্রার্থীপদ দাখিল করার শেষ দিন। প্রতি বছরের মতো, নির্বাচনী সদস্যপদ পাওয়ার শেষ তারিখ ৩০ জুন। আপনি যদি ভোটদানে আগ্রহী হন, সেই দিন যেন আপনার সদস্যপদ সক্রিয় থাকে তা দেখবেন। রসিদের তারিখ UTC-তে দেখানো থাকে। আপনার দানের তারিখ জানার জন্য দয়া করে আপনার রসিদটা দেখুন। আপনার দান UTC মতে ৩০শে জুনের পরে হলে আপনি ভোটদানের জন্য যোগ্য হবেন না। আপনার অনুদান সময়সীমার আগে তৈরি হয়েছিল কিনা তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত থাকেন তবে অনুগ্রহ… Read more
ফিডব্যাক ফেস্ট ২০২৬
International Fanworks Day – IFD (আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস) ফিডব্যাক ফেস্ট ২৬ এ স্বাগতম! ফিডব্যাক ফেস্ট এ আমরা স্রষ্টাদের উদযাপন করি যারা Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)’তে বা অন্য কোথাও অনুরাগীকর্ম সৃষ্টি করেছেন। এটা আমরা সেই কাজ অন্যদের সুপারিশ করে আর স্রষ্টাদের উদ্দেশ্যে মন্তব্য রেখে গিয়ে করে থাকি। আমাদের IFD ২০২৬ এর থিম হলো Alternate Universes (AUs)(আলাদা দুনিয়া), যেখানে আমরা অনুরাগীদের তৈরি সবরকমের মজাদার এবং উৎসাহব্যঞ্জক AU উদযাপন করি! এই বছরের ফিডব্যাক ফেস্টে অংশগ্রহণ করতে চান? কিভাবে করবেন এইবার বলছি! এই প্রকাশনার নিচে AU নিয়ে লেখা আপনার প্রিয় অনুরাগীকর্মের নাম বলে একটা মন্তব্য রেখে যান। সবাইকে বলুন আপনি কেন এই কাজ ভালোবাসেন… Read more
#IFD2026 এর জন্য আমরা কি করছি
১৫ই ফেব্রুয়ারী প্রায় এসেই গেলো, আর ১২তম International Fanworks Day – IFD (আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস) এর জন্য তৈরী হওয়ার সময় হয়ে গেছে! এই বছরের থিম অন্য দুনিয়া (AUs), আর #IFD2026 উপলক্ষে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) আপনাদের সাথে উদযাপন করার জন্য কিছু কর্মকান্ড পরিকল্পনা করে রেখেছে। নীচের তালিকাটা পড়ে দেখুন আপনি তাতে কিভাবে অংশগ্রহণ করতে পারেন! ফিডব্যাক ফেস্ট: আমাদের বার্ষিক ফিডব্যাক ফেস্ট ছাড়া IFD ভাবাই সম্ভব না! এটাই সুযোগ আপনার প্রিয় অন্য দুনিয়ার অনুরাগীকর্ম সকলের সাথে ভাগ করে নেওয়ার। বিনিময়ে আপনি নিজের জন্যও কিছু সুপারিশ পেয়ে যাবেন। ১০ই ফেব্রুয়ারী আমাদের ফিডব্যক ফেস্টের প্রকাশনার অপেক্ষা করুন, আর সেখানে আপনার মতো অন্য অনুরাগীদের জন্য ১০টা সুপারিশ সমেত একটা… Read more
আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস ২০২৬ শীগ্রই আসছে!
ফেব্রুয়ারী মাস আলোর চেয়েও দ্রুতগতিতে এগিয়ে আসছে, যার মানে আবারো International Fanworks Day (আন্তর্জাতিক অনুরাগী কর্ম দিবস)— বা, ছোটো করে IFD— এর সময় হয়ে এসেছে! ১৫ই ফেব্রুয়ারী আমরা আমাদের ১২তম বার্ষিক IFD উদযাপনের জন্য জড়ো হব, যাতে অনুরাগী দুনিয়ার প্রত্যেকটা দিক নিয়েই উৎসব হয়— গল্প, চিত্র, শ্রুতিগল্প, ম্যাগাজিন, ফিল্ক, গবেষণা এবং আরো অনেক কিছু—একইসাথে! আমরা IFD এর দিকে এগিয়ে যেতে যেতে, OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)তে আপনারা এই বছরের থিম নিয়ে কি ভাবছেন তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ বছরের থিম হল: Alternate Universes! একটি Alternate Universe (অন্য দুনিয়া) (AU)। অনুরাগী দুনিয়ায় AU মানে আসল গল্পের বিবরণ অর্থাৎ ক্যানন এর বাইরে যাওয়া, বিপথগামী ঘটনা… Read more