আমরা যদিও নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাওয়া স্বেচ্ছাসেবকদের স্বাগত জানাই, তবুও আমাদের কিছু পদের জন্য বিশেষ কিছু গুণ বা অভিজ্ঞতা দরকার হয়। কোনো পদের জন্য একেবারে নতুনদের নেওয়ার ক্ষমতা তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কজন অভিজ্ঞ স্বেচ্ছাসেবক আছেন, তার ওপর নির্ভর করেও বদলাতে পারে। প্রত্যকটা পদের জন্য কি কি অভিজ্ঞতা আর কত সময় লাগবে তা পদের বিবরণেই বলা আছে।
আমরা আপনার অভিজ্ঞতার সঙ্গে মিল আছে এমন খালি পদ খুঁজতে নিয়মিত ‘স্বেচ্ছাসেবা করুন’ পাতাটা দেখে যেতে উৎসাহ দিই। কোনো পদের যোগ্যতা সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে, নির্দ্বিধায় স্বেচ্ছাসেবা এবং নিয়োগ-এর সাথে যোগাযোগ করুন।