Archive of Our Own (আমাদের নিজস্ব সংগ্রহশালা)

Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) অনুরাগীগল্প, অনুরাগীচিত্র, অনুরাগী চলচ্চিত্র, আর শ্রুতিগল্পের মত রূপান্তরাত্মক কর্ম প্রদর্শন করার জন্য একটা অলাভজনক এবং অব্যবসায়িক কেন্দ্রীয় হোস্টিং ওয়েবসাইট। AO3 সম্পূর্ণভাবে অনুরাগী দ্বারা তৈরী এবং অনুরাগী দ্বারা চালিত। এখানে অনুরাগীদের সৃষ্টিশীলতা OTW-র (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) ওকালতির আইনি সাহায্য পায় এবং OTW-র অনুরাগী সৃষ্টিশীলতার সামাজিক মূল্য বোঝানোর কাজের জন্য দ্বারা সমৃদ্ধ হয়।

AO3 ২০০৯ সালের নভেম্বর মাসে ওপেন বেটা পর্যায়ে পৌঁছায়, এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ১০ লক্ষ অনুরাগী কর্মে আপলোডে আসে। ২০১৮ সালের জুলাই মাসে তা ৪০ লক্ষ আপলোডেড অনুরাগীকর্ম পেরোয়। ২০১৯ সালে ১৫ লক্ষের বেশি নিবন্ধিত ব্যবহারকারী AO3 ব্যবহার করছেন, এবং এখানে ৩০,০০০ এর বেশি অনুরাগী-দুনিয়ার অনুরাগীকর্ম আছে।

AO3 অনুরাগী-দুনিয়ার স্বেচ্ছাসেবকদের দ্বারাই সম্পূর্ণভাবে তৈরি এবং সাজানো। আমাদের অনেক স্বেচ্ছাসেবক এই প্রকল্পে কাজ করে কোডিং, ডিজাইন এবং ডকুমেন্টেশকনের উপর দক্ষতা অর্জন করেছেন। এই ওয়েবসাইটটির ওপেন সোর্স সফটওয়্যার বর্তমানে GitHub এ হোস্ট করা আছে। AO3-র সার্ভারগুলো সম্পূর্ণভাবে OTW-কে করা দান দ্বারা পরিচালিত। ব্যবহারকারীদের সাইট ব্যবহারের জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না, আর ওয়েবসাইটটায় কোনরকম বিজ্ঞাপনও দেওয়া হয় না।

AO3-র কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য হলো:

  • একাধিক ফরম্যাটে অনুরাগীকর্ম একটা ক্লিকেই ডাউনলোড (ePub, HTML, Mobi, PDF) করা
  • একটা ফ্রিফর্ম ট্যাগিং সিস্টেম যেটা স্রষ্টাদের অনুরাগীকর্ম শ্রেণীবিভাগের জন্য তাদের নিজেদের ট্যাগ তৈরি করতে দেয়
  • মন্তব্য করা, বাহবা দেওয়া আর পুস্তকচিহ্ন ব্যবহারের সুবিধা
  • অনুরাগীকর্ম পর পর অধ্যায় হিসেবে দেখা বা একেবারে পুরোটা দেখা—দুটি সুযোগই ব্যবহারকারীদের দেওয়া, এবং অনুরাগীকর্ম সিরিজে সংযোগ করার সুবিধা
  • অনুরাগী কর্মের সংকলন এবং প্রতিযোগিতা হোস্ট করার সুবিধা
  • আগে অন্য জায়গায় প্রকাশিত অনুরাগীকর্ম নিয়ে আসার (ইমপোর্ট করা) সুবিধা

এই প্রকল্পটির সম্বন্ধে আরো তথ্য FAQ, AO3 রোডম্যাপ এবং AO3 খবর প্রকাশনা পাতাগুলোয় পাওয়া যাবে। AO3-র খবর টুইটার এবং টাম্বলার. এও পাওয়া যাবে।